× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখী রংপুর এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ বজলুর রশিদ জানান, খবর পেয়ে সকাল দশটার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা সংলগ্ন ট্রেন রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক ঢাকাগামী রংপুর এক্সপ্রেস নামের চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা