× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকবাজারে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১১:৪০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার থানার চার রাস্তার মোড় এলাকায় একটি নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিংয়ে কাজ করার সময় হঠাৎ লোহার পাইপ পড়ে মোঃ রুবেল আহমেদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে গুরুতর আহত হয় রুবেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করে। 

হাসপাতলে নিয়ে আসা সহকর্মী মোঃ হৃদয় জানান, আমরা চকবাজার চার রাস্তার মোড় মোল্লার ডাস্টবিনের সামনে একটি দোতলা নির্মানাধীন ভবনের পাইলিংয়ে কাজ করছিলাম। এ সময় হঠাৎ রুবেলের উপরে একটি পাইপ পড়ে যায়। এতে রুবেল গুরুতর আহত হন। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত রুবেল মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক গলি এলাকার নূর শেখের সন্তান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা