× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে অগ্নিকাণ্ড

কেমিক্যাল গোডাউনে প্রবেশ করেছে ফায়ারের ‘বিশেষ টিম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:০৩ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:০৬ পিএম

কেমিক্যাল গোডাউনে প্রবেশ করেছে ফায়ারের ‘বিশেষ টিম’

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। গোডাউনে কেমিক্যাল থাকায় প্রবেশ করা খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় কেমিক্যাল গোডাউনে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম (হ্যাজমেট টিম)। 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। ১২ টার দিকে তারা ভেতরে প্রবেশ করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ঘটনাস্থলে আমাদের হ্যাজমেট টিম পৌঁছেছে। তারা সেখানে সার্চিং অপারেশন করবে।

কেমিক্যাল গোডাউনে আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা