× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর ৩০০ ফিটে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১৯:২৩ পিএম

রাজধানীর ৩০০ ফিটে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত ১

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা (পথচারী) সবুজ মিয়া জানান, ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। তিনি আরো জানান, ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা