× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাবাগানে ফ্রিজের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০০:৩০ এএম

কলাবাগানে ফ্রিজের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর একটি বাসার ফ্রিজের ভেতর থেকে তাসলিমা আক্তার (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান এলাকা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করেন।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রবিবার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সকালে উঠে স্বামী নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, তোমাদের মা আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন। পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এ নিয়ে সন্দেহ হলে তারা মামাদের বিষয়টি জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার লাশ পায়।

এ বিষয়ে কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, লাশে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নারীর স্বামী নজরুল পলাতক রয়েছেন। ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, নজরুল তেমন কিছু করতেন না। একসময় তার আদাবরে বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় তিনি সংসার চালাতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা