× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় জুলাই হত্যা মামলায় শ্রমিক নেতা গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২০:২১ পিএম

 ছবি: শ্রমিক নেতা ফরিদুল ইসলাম।

ছবি: শ্রমিক নেতা ফরিদুল ইসলাম।

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় ফরিদুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ। গত রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শ্রমিক নেতা মো. ফরিদুল ইসলাম পাবনা জেলার চাটমোহর থানার হিয়ালদহ গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে ফরিদুল বাইপাইল বসুন্ধরা এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি হিসেবে কাজ করে আসছিল।

পুলিশ জানান, গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় ও আশপাশে অবস্থান নেন রাজু নামের এক যুবকসহ হাজারো ছাত্র-জনতা। এসময় আন্দোলনের বিপক্ষে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের হাতে থাকা মারাত্মক আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর এলোপাথাড়ি হামলা ও গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে রাজু (২২) নামের ওই যুবক বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা