× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম করে বিয়ের চার মাসের মধ্যে আত্মহত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১১:১৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর জুরাইন-মুরাদপুর এলাকার একটি বাসায় চাঁদনী আক্তার (১৯) নামে এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার জানান, ‘আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে চাঁদনী আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।’

তিনি আরো জানান, ‘পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয় চাঁদনীর। একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে সে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে যান স্বজনরা। বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত মুগদা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

চাঁদনীর বোন সানজিদা আক্তার বলেন, ‘আমার বোন প্রেম করে চার মাস আগে সাব্বিরকে বিয়ে করে। এরপর থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেই। আমরা শুনতে পারি, গতকাল আমার বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।’

জানা গেছে, চাঁদনী পটুয়াখালী সদরের কবির মৃধার মেয়ে। বর্তমানে জুরাইন মুরাদপুরের আইডিয়াল গলিতে স্বামী সাব্বিরের সঙ্গে থাকতেন। পাঁচ বোনের মধ্যে চাঁদনী ছিল তৃতীয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা