× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফতাবনগরে হিরো আলমের ওপর হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৮ এএম

আফতাবনগরে হিরো আলমের ওপর হামলা

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হিরো আলমকে ঘেরাও করে মারধর শুরু করে। এরপর গুরুতর আহত করে তাকে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন।

এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো এ বিষয়ে কেউ কোন অভিযোগ জানায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা