প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭ এএম
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানভীর মারা গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ সকালে শিশু তানভীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত বুধবার শিশু তানভীরের বাবা ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে মারা যান।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাতে ওই বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিনের স্ত্রী ও এক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।