× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে ফুটপাতে চা খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

রাজধানীর কদমতলী থানা শ্যামপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম (২০) নামের এক টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. শামীম জানান, নাঈম শ্যামপুরের আইপি এলিট টেক্সটাইলে থ্রিপিসের ছাপার কাজ করতেন। রাত ৯টার দিকে কারখানার সামনের ফুটপাতে চা খাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হৃদয় বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখি নাঈম আর নেই। পরে জানতে পারি সে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা থানায়। নাঈম বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা ভাবি বাজার এলাকায় থাকতেন। তারা পাঁচ ভাইবোন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা