× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪২ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭ পিএম

টঙ্গীতে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের আরও একজন সদস্য ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম মারা গেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসক জানান, জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত মঙ্গলবার টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। তা নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।

এর মধ্যে ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও পরদিন ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা