× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ তরুণ নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০ পিএম

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ তরুণ নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ১৯ বছর বয়সী সুজন ওরফে বাবুল এবং ও মো. ২৬ বছরের হানিফ। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর হাক্কারপাড়ায় ছিনতাই করার সময় স্থানীয় জনতা শরীফ ও সুজন নামে দুইজনকে ধরে পিটুনি দেয়। এর মধ্যে সুজনের মৃত্যু হয়।

এর কয়েক ঘণ্টা পর একই হাউজিংয়ের ১১ নম্বর সড়কে আরেকটি ঘটনায় ফয়সাল ও হানিফকে পিটুনি দেয় স্থানীয়রা। এতে হানিফের মৃত্যু হয়।

নিহত সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা চরটিট্রা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে, আর হানিফ মোহাম্মদপুরের বছিলা ৩ নম্বর রোড এলাকার বাসিন্দা।

এছাড়া শরীফ ও ফয়সালকে পুলিশ হেফাজতে রাখার কথা জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিহত দুজনের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে। মামলাগুলো ছিনতাই ও ডাকাতির ঘটনায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা