× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ জশনে জুলুসপ্রতি বছরের মতো এবারও লাখো ধর্মপ্রাণ মুসলিম এতে অংশ নেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার আয়োজনে ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়।

ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ উদ্যানে সমবেত হন। শোভাযাত্রার অগ্রভাগে বড় অক্ষরে লেখা ছিল—‘ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিশাল জাতীয় পতাকা ছিল। স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাস্তাঘাট—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ও ‘নারায়ে রিসালত, ইয়্যা রাসুলুল্লাহ’।

শোভাযাত্রা শেষে উদ্যানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করলে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরও বলেন, নবীজী (সা.) আমাদের সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার দীক্ষা দিয়েছেন। অথচ আজ বিশ্বজুড়ে চলছে যুদ্ধ-বিগ্রহ ও অমানবিকতা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো প্রিয় নবীর শিক্ষা বাস্তবায়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা