× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেনমানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), তন্নী (১২) ও মৌরী (৬)। বর্তমানে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুকেশ দাস বলেন, পরিবারের সদস্যরা ভাড়া বাসার নিচতলায় থাকতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গ্যাস লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। মানবের শরীরে ৭০ শতাংশ, তার স্ত্রী বাচার শরীরে ৪৫ শতাংশ, তন্নীর শরীরে ২২ শতাংশ, মুন্নি (১৪) শরীরে ২৮ শতাংশ ও মৌরী শরীরে ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা অশঙ্কাজনক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা