× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১৮:৩৭ পিএম

ছবি: ফোকাস বাংলা

ছবি: ফোকাস বাংলা

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবস্থান নেন তারা।

এ সময়ের বুয়েট প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদও জানানো হয়।

‎এর আগে গতকাল ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। ‎

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুয়েটসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা দাবি মেনে নিতে স্লোগান দেন।

সড়ক অবরোধের পর শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে; ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ‎

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা