× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১০:৩৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় শুরু হচ্ছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। প্রধান বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমা খান মজলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডল।

১৯৭৬ সালের বিপ্লবের প্রেরণা ও উজ্জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা