× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান বিধ্বস্ত

৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে মাইলস্টোনের তাসনিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১০:২৮ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৫ ১১:০৫ এএম

ফাইর ফটো

ফাইর ফটো

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্নে মৃত্যুবরণ করা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।



জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত মাসের ২১ জুলাই আগুনের ঘটনায় তাসনিয়াকে ভর্তি করা হয়েছিল। তার শরীরে ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউ-র ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে সে মারা যায়।

তিনি আরও জানান, এই ঘটনার পর এখন পর্যন্ত ২৩ জন চিকিৎসাধীন, আর ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নিহত তাসনিয়ার বাবা মো. নাজমুল বলেন, আমার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আমরা গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানায়, বর্তমানে উত্তরা খালপাড় এলাকায় বসবাস করছিলাম।

উল্লেখ্য, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ তাসনিমের মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা