× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রান্সফরমার বিস্ফোরণে প্রাণ গেল ছেলের, হাসপাতালে বাবা-মা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৩:২৪ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৫ ১৩:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন আছেন, মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। তাদের ছেলে মেজবাহ উদ্দিন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের জাতীয় বার্নে নিয়ে আসা দগ্ধ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, আমাদের বাসার দোতলাযর পাশে দিয়ে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করে আগুন লেগে যায়। ওই আগুন বাসার ভেতরে চলে এ বাবা-মা ও ভাই দগ্ধ হয়।

ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার জানান, মোহাম্মদ মোসলিমের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা