× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৬:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিকেল তিনটার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ‎

‎তিনি বলেন, দুপুর ২টা ৩৭ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

‎কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা