× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ জেলার জেলে-জীবিকাদের অংশগ্রহণে ঢাকায় মৎস্য র‌্যালি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ০৯:৫২ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ০৯:৫৪ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এ স্লোগানকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি র‌্যালির আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

র‌্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পূর্ব গেট ঘুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার, ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. খালেদ কনক, পরিচালক (প্রশাসন) শ. ম. রেজাউল করিম, পরিচালক (ইনল্যান্ড) মোতালেবসহ অন্যান্য কর্মকর্তা।


র‌্যালি শুরুর আগে ফরিদা আখতার বলেন, “৩৬ জেলার দেড় হাজার জেলে ও মৎস্যজীবী আজকের র‌্যালিতে অংশ নিয়েছেন। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন। সারা দেশে আমরা ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে এ সপ্তাহ পালন করছি। আমরা চাই দেশি মাছের উৎপাদন বাড়ুক। এতে মানুষের পুষ্টি নিশ্চিত হবে।”

র‌্যালিতে জাল, খড়া ও মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শরীয়তপুরের জেলে শুক্কুর মাতাব্বর। তিনি বলেন, ‘এখন পদ্মায় আগের মতো মাছ পাওয়া যায় না। জেলেদের আয়-রোজগারও অনেক কমে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা