× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাখালীতে দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২১:০৫ পিএম

মহাখালীতে দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হওয়ার পর যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিস। পরে সেখানে পৌঁছার পর মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে সেগুলো পথে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা