× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালবাগে জনতার ধোলাইয়ে প্রাণ গেল এক যুবকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১০:১৬ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৫ ১০:২১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় গণধোলাইয়ের শিকার হয়ে মো. তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার জানান, গেল রাত সাড়ে তিনটার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় কিলার বাবু নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা তাকে ধোলাই দেন। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দিলে তিনি গিয়ে বাবুকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই ঘটনার সূত্রপাত হতে পারে।

আব্দুল নেসার আরও জানান, নিহতের বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা