× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরেবাংলা নগর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকার একটি বাসা থেকে সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে।

তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করে।

কেয়া নরসিংদীর রায়পুরা থানার খাকচক এলাকার সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ। বর্তমানে তিনি শেরেবাংলা নগর শামীম সরণি অনামিকা কনকড টাওয়ারের ফ্লাট নং ৩/বি স্বামী সিফাত আলীর সঙ্গে বসবাস করতেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা জানতে পারি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে আমার মেয়েকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে যাই। ওখানে আমার মেয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তার মেয়ে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা