× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ০৯:১৩ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ওই ব্যক্তি মেট্রোরেলে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশনে নেমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজাদ আরও বলেন, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার ঢামেক হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা