× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ: ডা. রফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ২০:৪০ পিএম

নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ: ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম চিকিৎসকদের সংগঠন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। বিএনপি প্রত্যেকের মত প্রকাশে বিশ্বাসী। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখবে। 

সোমবার (১১ আগস্ট) ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ডা. রফিক বলেন, তুমুল প্রতিযোগিতামূলক এ নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদের মধ্যে একটি পরিষদের বিজয়ী এবং অপরটির বিজিত হওয়া স্বাভাবিক। বিজয়ী পরিষদ ৫২.৮৮% ভোট পেয়ে জয়লাভ করায় তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অপরদিকে বিজিত প্যানেল ৪৬.৯৪% ভোট পেয়েছে, যা প্রমাণ করে যে চিকিৎসক সমাজের একটি বড় অংশে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরও আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতে, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই বিদ্বেষমূলক মনোভাব ত্যাগ করে একসঙ্গে কাজ করার মানসিকতা প্রকাশ করাই এখন সময়ের দাবি।

অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্বাস্থ্য সম্পাদক বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। একইসঙ্গে বিজিত পরিষদের প্রতি আহ্বান, বিজয়ী পরিষদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে  হবে। বাংলাদেশী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে, সবাই মিলেমিশে একই লক্ষ্যে কাজ করে দল ও দেশকে এগিয়ে নেওয়া জাতীয়তাবাদী প্রতিটি চিকিৎসকের কর্তব্য।

ড্যাবের নির্বাচনে বিজয়ীরা

এর আগে শনিবার ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ডা. হারুন আল রশীদ এক হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পান এক হাজার ২০২ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান এক হাজার ৩৩০ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পান এক হাজার ২৩৩ ভোট।

মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল এক হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পান এক হাজার ৭৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এক হাজার ৩১২ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান এক হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু এক হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান এক হাজার ২৪৯ ভোট।

নির্বাচনে মোট তিন হাজার ১১৭ ভোটারের মধ্যে দুই হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ড্যাবের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাবের কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা