× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৪:৪১ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১৪:৪৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সিলেটের শাহপরান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 

রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

দগ্ধদের নিয়ে হাসপাতালে আসা সাইদুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেস থাকে বিস্ফোরণে একই পরিবারের দুই ছেলে স্বামী স্ত্রী ও তাদের আত্মীয় দগ্ধ হয়। পরে প্রথমে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সিলেটের শাহ পরান এলাকা থেকে গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ পাঁচজনকে আনা হয়েছে। পারভেজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, তার স্ত্রী ফারহানা শরীরে ১০ শতাংশ দগ্ধ, তার দুই বছরের সন্তান মারওয়ান ১৭ শতাংশ দগ্ধ, তার আরেক ৬ বছরের ছেলে মোহাম্মদ তার শরীরে ৪ শতাংশ দগ্ধ ও তার আত্মীয় হেনা তার শরীরে ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি দেওয়া হয়েছে ও দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা