× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

‎প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ০৮:৩৭ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ০৯:৪৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‎বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোটারদের প্রত্যক্ষ ভোটে পেশাজীবী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই ভোটগ্রহণ চলে। ড্যাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। তিনি শনিবার রাত সাড়ে ১২টার পর নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা এবং উভয় প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ড্যাবের চিকিত্সক নেতারা উপস্থিত ছিলেন।

‎ড্যাবের নির্বাচনে পদসংখ্যা পাঁচটি। পদগুলো হলো- সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব। এবারের নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ১৩১ জন। নির্বাচন উপলক্ষে দুইটি প্যানেলে ঘোষণা করা হয়। হারুন-শাকিল প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্যানেল পূর্ণ জয়ী হয়েছে।

‎অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদে ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করেন। এই দুই প্যানেল ছাড়া ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানা গেছে।

‎দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। ডা. আজিজুল হক ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন।

‎ড্যাবের নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ড্যাবের কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বলা যায় নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। সম্মানিত ভোটারবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করেছেন। যা ইতিবাচক বিষয় এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পর ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ  বলেন, এজন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া। এই নির্বাচনে ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সত্যিকারের নেতা নির্বাচিত করেছেন। সম্মানিত চিকিতসকবৃন্দ হারুন-শাকিল প্যানেলের ওপর আস্থা রাখায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতা নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা