× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ চিকিৎসক দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৮:৩৩ পিএম

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ চিকিৎসক দল

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। 

শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সদস্যের এই দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা রয়েছেন। আগামী তিন সপ্তাহ তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলিত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ছাত্র-ছাত্রীদের জরুরি পরিচর্যা ও পুনর্বাসন সেবা দেবেন।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘এই দুঃখজনক ঘটনার প্রতি যুক্তরাজ্যের সহানুভূতি রয়েছে এবং আমরা আমাদের সহায়তা বাড়াতে চেয়েছি। আমি নিশ্চিত, ইউকে চিকিৎসক দলের বিশেষায়িত চিকিৎসা আহত ছাত্র-ছাত্রীদের সুস্থতা এবং পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা