× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১১:৩৬ এএম

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) ও বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৩ আগস্ট) সকালের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রায়হানের মা হাফিজা আক্তার বুধবার রাত সাড়ে ১১টার দিকে এবং রায়হানের বাবা মোহাম্মদ রিপন আজ ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তাদের মধ্যে হাফিজা আক্তার এর শরীরের ৭০ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে এলাকা থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় ওইদিন সকালের দিকে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিন জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা