× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি সাত কলেজ

অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম

অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার (৬ আগস্ট) সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে ১০ মিনিটের জন্য রাজধানী সায়েন্সল্যাবরেটরি মোড়  অবরোধ করা হয়। এতে কিছু সময়ের জন্য  মিরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ করে রাখেন তারা। একই কর্মসূচি থেকে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।

এর আগে ঢাকা কলেজের মূল ফটকে সকাল ১০টার পর জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। জানা গেছে, শুরুতে উপস্থিতি ছিল ১৮০ থেকে ২০০ শিক্ষার্থীর। পরে তাদের নিয়ে বেলা ১১টার দিকে মিছিল শুরু হয় কলেজ প্রাঙ্গণ থেকে। এসময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগানে দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা