প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৫:৪২ পিএম
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।