× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৪:২২ পিএম

জনতার আদালতে হাসিনার প্রতীকী ফাঁসি

বিডিআর, শাপলা ও ২৪শে জুলাইয়ের গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র-জনতা। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’। এতে উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ‘জুলাই ঐক্য’র সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজী, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ-সভাপতি শামীম হামিদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রতীকী রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।

ফাঁসির আগে স্বাস্থ্য পরীক্ষা (প্রেশার ও হার্টবিট) করেন- রায়হান মাদ্রাজী, ফাঁসির রশিতে ঝোলান জল্লাদ চরিত্রে আলিফ জাওফি, কালিমা পাঠ করান মোস্তফা হোসাইন। পুরো মঞ্চায়নের নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ এবং সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ।

বক্তারা বলেন, ‘আজ আমরা প্রতীকীভাবে এই রায় কার্যকর করছি। কিন্তু আমরা চাই এটা যেন প্রতীকীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের আইনি কাঠামো ধীরগতি ও জটিলতায় ভরা, তাই আগামী এক বছরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩৬ জুলাই ২০২৬ এ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শেখ হাসিনাসহ সব দায়ীদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা