× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির মধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে বাড়ছে জনতার ঢল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৪:১৭ পিএম

বৃষ্টির মধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে বাড়ছে জনতার ঢল

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশে যেন বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনও মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনও হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।

সরেজমিনে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গিয়ে দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।

মগবাজার এলাকা থেকে আসা রাকিবুল ইসলাম নামক এক তরুণ বলেন, ‘বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।’

ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, ‘জুলাই জাগরণ আমাদের আত্মার প্রশ্ন। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।’

আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টি মোকাবিলায় কিছু প্রাথমিক প্রস্তুতির কথাও জানা গেছে। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য।

বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়লেও মানুষের স্রোত কমেনি বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান। বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা