× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই-গণঅভ্যুত্থান দিবস

৩ দিনব্যাপী ছাত্রশিবিরের কর্মসূচি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১২:১৭ পিএম

৩ দিনব্যাপী ছাত্রশিবিরের কর্মসূচি শুরু

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সাইকেল র‍্যালির মধ্যদিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিন দিনব্যাপী কর্মসূচি শুরু পালন কার হচ্ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে র‍্যালিটি ফতেহ গণভবনের উদ্দেশে যাত্রা করে। এতে শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, ‘আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি। আমরা তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনও আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের এই কর্মসূচিতে যা যা থাকছে- 

১. জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী

২. জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন

৩. বিপ্লবের গান ও কবিতা

৪. শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাটক ও মাইম

৫. প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা