× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে ট্রাকের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৫:১২ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ১৫:১৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর শিক্ষা ভবনের গেটের পাশে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত রিকশাচালক মো. সুজন (২১) মারা গেছেন।

সোমবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা লিপ্টন বলেন, ভাগিনা সুজন রিক্সা চালানোর পাশাপাশি তার ফুফুর সঙ্গে হাইকোর্ট এলাকায় ফুটপাতে ভাতের দোকানে কাজ করত। রোববার রাতে শিক্ষা ভবনের ২ নম্বর গেটের পাশে ১০ চাকার একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সুজন। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, সুজনের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, বাবার নাম মো. ইমদাদ হোসেন। সে আনন্দবাজার এলাকায় থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা