× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

অবশেষে ‘মশার খামারে’ অভিযান ডিএসসিসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৭:২৪ পিএম

গুলিস্তানে নিজেদের নির্মাণাধীন ভবনে ডিএসসিসির পরিষ্কার অভিযান। প্রবা ফটো

গুলিস্তানে নিজেদের নির্মাণাধীন ভবনে ডিএসসিসির পরিষ্কার অভিযান। প্রবা ফটো

প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানী খবর প্রকাশের পর গুলিস্তানে নিজেদের নির্মাণাধীন ভবনে পরিষ্কার অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (২ আগস্ট) সকাল থেকে ভবনটিতে জমে থাকা পানি সরানো ও ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু হয়।

এই অভিযানে ডিএসসিসির চারজন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। ভবনের ভেতরে ও চারপাশে জমে থাকা পানিতে মশার প্রজননের বিস্তার ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত সেই প্রতিবেদন

গত ৩০ জুলাই ‘সিটি করপোরেশনের নিজস্ব মশার খামার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশ। সেখানে বলা হয়, গুলিস্তান ফ্লাইওভারের দক্ষিণ পাশে সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন ভবনে পানি জমে মশার উর্বর প্রজননস্থলে পরিণত হয়েছে। অথচ ভবনটি সিটি করপোরেশনেরই মালিকানাধীন।

প্রতিবেদনটি প্রকাশের তিন দিন পরই কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, ‘প্রতিবেদনের পরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখি। ভবনটি পরিষ্কার করা হচ্ছে এবং নিয়মিত তদারকির আওতায় আনা হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চারপাশে মশার উৎপাত বেড়ে গিয়েছিল। এখন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা