× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও যান্ত্রিক ত্রুটি

সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের শারজাহ ফ্লাইট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৪:৪২ পিএম

সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমানের শারজাহ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। এর প্রভাব পড়ে পরবর্তী ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটিতেও। ফলে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে না পারায় সকাল থেকে শাহজালাল বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে ব‍্যাংককগামী যাত্রীদের।

বুধবার (৩০ জুলাই) বিমানের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে। 

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

জানা গেছে, এই বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সময় বেলা ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফেরত আসে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট, বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেশারে বিপদ সংকেত পেলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা