প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১৮:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫ ১৮:৪৩ পিএম
ফাইল ফটো
মাদকের গডফাদাররা ধরা না পড়ার জন্য কিছু সংস্থারও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কারও নাম উল্লেখ না করে তিনি এও বলেছেন, এ বিষয়ে ‘সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন না’। তবে অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।
সোমবার (২৮ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সকালে প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনার বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সভা ছিল। প্রধান উপদেষ্টার ওখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলবেন।’
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রেস সচিব ইত্যোমধ্যে ব্রিফিং করেছেন৷ সে বিষয়ে আপনারা সবাই জানেন।’
নির্বাচনকে সামনে রেখে পুলিশকে প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের যে ট্রেনিং আগস্ট মাস থেকে শুরু করব। প্রশিক্ষণটা এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে। এভাবে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকে যে বিষয়ে প্রস্তুতি ও আলোচনা হয়েছে সেটা হলো মাদকের বিষয়ে। মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এজন্য আমরা কক্সবাজারে আমাদের বড় একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিল, তার অর্জনটা কি সেটা দেখার জন্য। আমরা জানতে পেরেছি কিছুটা সুফল আমরা পেয়েছি৷’
‘মাদক বহনকারী ধরা পড়ছে, কিন্তু গডফাদাররা এখনও ধরা পড়ছে না। এই গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের কিছু সংস্থা আছে তাদেরও দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আপাতত বলতে চাচ্ছি না। কিন্তু অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না এই মাদকের গডফাদারদের ধরার জন্য,’ যোগ করেন তিনি।
নান অপরাধীদের ধরতে সারা দেশে চিরুনি অভিযানের অগ্রগতি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি, সেটা বড় করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যতো বড় লোকই হোক না কেন। যতো প্রভাবশালী হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।’
সমন্বয়কারি পরিচয় দিচ্ছে কেউ কেউ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে ছাড়া দেওয়া হবে না৷ সে যতো বড় পরিচই দেকনা কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
কেউ কেউ সমন্বয়কের পরিচয় দিচ্ছেন, দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কাউকে ছাড়া দেওয়া হবে না৷ সে যতো বড় পরিচই দেকনা কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’