× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন ট্র্যাজেডি: না ফেরার দেশে আরও এক শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৬:১০ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: না ফেরার দেশে আরও এক শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

১৪ বছরের নিহতের নাম মাকিন।

এ নিয়ে জাতীয় বার্নে ১৫ ও ঢাকা মেডিকেল বার্নে ১ জনের মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৩ জনের।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা