× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর মিছিলে আরও এক শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১৮:৫৩ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর মিছিলে আরও এক শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোছাঃ মাহিয়া নামের ওই শিক্ষার্থীর।

মাহিয়া মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মাহিয়ার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে দুপুরের দিকে ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন মাহতাব রহমানের মৃত্যু হয়। সে মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ঘণ্টা তিনেক পর মাহিয়ার মৃত্যুর খবর আসে।

এ নিয়ে জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্ন মিলে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩০ জন। আর হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা