× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, ১৩ জনের গুরুতর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ১৮:০৪ পিএম

বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, ১৩ জনের গুরুতর

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত পরিচালক বলেন, তাদের এখন বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, বোর্ড মিটিং করে আহতদের ক্যাটাগরি করা হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা সংকটাপন্ন (ক্রিটিকাল), ১৩ জনের গুরুতর (সিভিআর) এবং ২৩ জনের মধ্যবর্তী (ইন্টারমিডিয়েট) অবস্থা। ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগীদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

এসময় তিনি জানান, দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

চিকিৎসা সহযোগিতা দিতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়ে পরিচালক বলেন, তারা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ, পরামর্শ ও প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশও নিতে পারেন। আমাদের চিকিৎসার সঙ্গে তারা একমত। তবে, কিছু ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কতদিন থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা যতদিন চান যুক্ত থাকতে পারেন।

অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আমেরিকা, চায়না, ভারতসহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসা সহায়তা দিতে চাচ্ছে। সবার পরামর্শ গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা