× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীঘ্রই ঢাকায় পৌঁছাবে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১৩:১০ পিএম

শীঘ্রই ঢাকায় পৌঁছাবে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসা দিতে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগ‌গিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। 

তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে বলেও বিজ্ঞ‌প্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা