× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা, পাল্টাপাল্টি ধাওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১৬:৩৩ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৫ ১৬:৪০ পিএম

সচিবালয়ে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা, পাল্টাপাল্টি ধাওয়া

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছেন। তারা সেখানে থাকা গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিচার্জ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সাড়ে তিনটার পরে এ ঘটনা ঘটে।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।

একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের বের করে দেয়।

এক পর্যায়ে সচিবালয়ের সামনের রাস্তায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা