× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৫:২৮ পিএম

আশুলিয়ায় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি পরিবারের স্বামী-স্ত্রী ও আরেকটি পরিবারের নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- স্বামী মিজানুর রহমান (২৮), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী জয়নাব বেগম (২৯) ও তার ভাগিনা আশরাফুল ইসলাম (২৮)।

দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আজ ভোরের দিকে সাভার থেকে মিজানুর রহমান ২০ শতাংশ এবং তার স্ত্রী সাবিনা বেগম ১৮ শতাংশ দগ্ধ, জয়নাব বেগম ৪৮ শতাংশ এবং তার ভাগনে আশরাফুল ইসলামকে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা বলেন, ‘আমার বোন ও ভগ্নিপতিসহ প্রতিবেশী জয়নাব বেগম ও তার ভাগনে আশরাফুল ইসলাম সবাই স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতো। আজ ভোরের দিকে রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার বোন-বোনের জামাইসহ দুই প্রতিবেশী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে দ্রুত তাদেরকে ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেন চিকিৎসক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা