× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরিতে পুনর্বহালের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৪:১৮ পিএম

চাকরিতে পুনর্বহালের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ছাঁটাই করা ১৭ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাউদার্ন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।

শনিবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে জেলার কালিয়াকৈর থানাধীন বড়ইছুটি এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিক বলেন, সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যেসব শ্রমিক নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি তাদের একটি তালিকা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানাটির প্রধান ফটকে ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরের দিন শুক্রবার কারখানা বন্ধ ছিল। আজ শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ শ্রমিকের ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল ৮টার দিকে তারা কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফারহান আহমেদ নামে এক শ্রমিক বলেন, ১৭ শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই শ্রম আইনের পরিপন্থি। কারখানাটির শ্রমিকদের দাবি আদায়ে তারা বিভিন্ন সময়ে বিক্ষোভ করলেও কোনো ধরনের ক্ষতি করেননি। ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘আমি এখানেই আছি। এখন বিক্ষোভ নেই, স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমোঝোতা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা