× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়মা ওয়াজেদের ছুটি নিয়ে প্রেস সচিব

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৩:২৯ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৫ ১৩:২৯ পিএম

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’  

শনিবার (১২ জুলাই) সকালের ফেসবুকের এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি পোস্টে লেখেন, ‘জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করবে, সমস্ত সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অখণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে। বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচারের উত্থান দেখে খুশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা