× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই : ডিবিপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১১:৫৯ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৩:১৪ পিএম

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশীদ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : প্রবা

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশীদ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : প্রবা

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশীদ।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। এটা তো কোনো অবৈধ সমাবেশ নয়। আমাদের কাজ হচ্ছে তাদের সমাবেশ নিরাপদ করার জন্য, শান্তিপূর্ণভাবে করার জন্য যা কিছু দরকার তা করা।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘জনসমাবেশ করার অধিকার বিএনপির আছে। আমরা চাই দলটি শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করবে। ডিএমপির পক্ষ থেকে যেসব শর্ত তাদের দেওয়া হয়েছে তা তারা মেনে নিয়েছে। আশা করব তারা সেটা মেনে নিয়ে সমাবেশ শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাবে।’

ডিবির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমরা কঠোর নজরদারি রাখছি। কোথাও কোনো ঝামেলা নেই। বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন। কোথাও কোনো যানজট নেই। আমাদের ২০ হাজারের বেশি পুলিশ সদস্য এ সমাবেশ ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা