× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় ফিরলেন জনতা ব্যাংকের ‘নিখোঁজ’ ডিজিএম মুশফিকুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১২:৪০ পিএম

বাসায় ফিরলেন জনতা ব্যাংকের ‘নিখোঁজ’ ডিজিএম মুশফিকুর

রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন। 

পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।

রবিবার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন। 

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।

এর আগে, গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা