× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ, থানায় জিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১০:২৩ এএম

জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ, থানায় জিডি

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে রবিবার (৬ জুলাই) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন  বলেন, ‘ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।’

মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা