× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিবাগে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১৪:৫৮ পিএম

মালিবাগে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসায় মো. রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুর রহমানের ছেলে। বর্তমানে মালিবাগের বাসায় ভাড়া থাকতো।

মৃতের মামা মো. সেলিম বলেন, ‘আমার ভাগ্নে মালিবাগ চৌধুরীপাড়ার নয়াচর এলাকার একটি বাসার সাততলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিকভাবে যতটুকু জানতে পেরেছি, একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। আজ সকালে ওই মেয়ের ওপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে আমার ভাগ্নে। পরে বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা